নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় জাতীয়করণ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি নজরুল ইসলাম, অধ্যক্ষ আবুরেজা মোল্যা, জিবি সদস্য শেখ মোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান প্রভাষক শামসুর রহমান,মতিয়ার রহমান,শহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসি সহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, হাবিবুল আলম বীরপ্রতিক মহাবিদ্যালয়টি জাতীয় করনের ঘোষনা দিলেও পরবর্তিতে তালিকা থেকে বাদ দেয়া হয়। জেলা শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অবিলম্বে কলেজটি জাতীয়করণ বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
নড়াইলের হাবিবুল কলেজ জাতীয়করণ বহাল রাখার দাবিতে মানববন্ধন
নড়াইলের হাবিবুল কলেজ জাতীয়করণ বহাল রাখার দাবিতে মানববন্ধন
Be the first to comment on "নড়াইলের হাবিবুল কলেজ জাতীয়করণ বহাল রাখার দাবিতে মানববন্ধন"