নিউজ ডেস্ক : নড়াইল সদর হাসপতাল থেকে রোগি ভাগিয়ে নেয়ার সময় ৩ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যামান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) নড়াইল সদর হাসপাতাল ও ক্লিনিকে এ কোর্ট পরিচালনা করেন। আটককৃতদের মধ্যে ভওয়াখালীর ইলয়াস শেখ ইলু (৪৮) কে আটকের পর তার পরিচালিত শহরের নিরাময় সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে গিয়ে ক্লিনিক পরিচালনার কোন কাগজপত্র, চিকিৎসক, নার্স না পেয়ে ক্লিনিকটি সিল গালা করেন এবং তাকে ১৫ দিনের কারাদন্ড দেন। এছাড়া আটককৃত সদর উপজেলার ধোন্দা গ্রামের গফফারের স্ত্রী হনুফা বেগম (৩২) কে ৩ দিনের এবং নড়াইল পৌরসভার আলাদাতপুরের আবু হেনার ছেলে তুষার (৩০) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এদের মধ্যে হনুফা নড়াইল ডায়গোনিস্টিক সেন্টারে রোগি ভাগিয়ে নেয়ার জন্য চেষ্টা করছিল। আর নোভা ডায়াগোনিস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার তুষার নোভা ডায়াগোনিস্টিক সেন্টারের জন্য রোগি ভাগিয়ে নিতে এসেছিল। সদর হাসপতালে চিকিৎসা নিতে আসা রোগিদের ১০ টি টিকিট উদ্ধার হয় দালাল তুষারের নিকট হতে। সে রোগিদের নিকট হতে টিকিট নিয়ে নিজের কাছে আটকে রেখে, রোগিদের তার সঙ্গে নোভা ডায়াগোনস্টিক সেন্টারে যেতে চাপ সৃষ্টি করছিল। সেকারনে রোগিরা চিকিৎসা নিতে পারছিলেন না। ভ্রাম্যমান আদালত আসলে তুষার পালানোর চেষ্টা করে। এসময় তার নিকট হতে আটকে রাখা ১০ টি টিকিট উদ্ধার হয়। আটককৃতদের করাগারে পাঠানো হয়েছে।
নড়াইলের হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান
নড়াইলের হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান
Be the first to comment on "নড়াইলের হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান"