শিরোনাম

নড়াইলে আওয়ামীলীগ নেতা খুন, ইউপি চেয়ারম্যান সহ আটক ৫

লোহাগড়ায় ড্রাইভারকে মারপিট ॥ থানায় মামলা দায়ের

নিউজ ডেস্ক : নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষ রায় হানুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ বুধবার রাত দশটায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রভাষ রায়ের বাড়ি ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে। এ ঘটনায় ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান মিনা ও তার ছেলে সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষ রায় হানু ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার থেকে বাড়িফেরার পথে ইউপি চেয়ারম্যান এর পুত্র আশিক সহ আরো ৪/৫ জন মিলে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুর রহমান মিনা ও তার ছেলে আশিক সহ ৫ জনকে আটক করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে আওয়ামীলীগ নেতা খুন, ইউপি চেয়ারম্যান সহ আটক ৫"

Leave a comment

Your email address will not be published.


*