নিউজ ডেস্ক : নড়াইলে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, জেলা তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে সরকারী দপ্তরের বিভিন্ন তথ্য জানার অধিকার নাগরিকদের রয়েছে। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণ তার অধিকার সম্পর্কে জানতে পারবেন। প্রশাসনসহ বিভিন্ন দপ্তর হতে সেবা পেতে আরো সহজ হবে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে পারলে দেশ থেকেক অনিয়ম ও দুর্নীতি কমে আসবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নড়াইলে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত
নড়াইলে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত
Be the first to comment on "নড়াইলে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত"