নিউজ ডেস্ক : নড়াইল পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্বাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। (১৬ ডিসেম্বর) রাতে সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্বাস সদরের কোমখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা যায় ২০১৫ সালের ১০ জানুয়ারি রাতে নড়াইল শহরের রূপগঞ্জে দাড়িয়ে থাকা ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয়ার মামলায় আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন তিনি। এদিকে পরিবারের দাবি, আব্বাসকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান নিশ্চিত করেছেন।
Be the first to comment on "নড়াইলে ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেফতার"