শিরোনাম

নড়াইলে ছাত্রমৈত্রীর সভাপতি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ছাত্রমৈত্রীর সভাপতি আরমান সিকদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। আরমানকে আটক করে রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে  পাঠানো হয়েছে । এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকা থেকে আরমানকে আটক করে পুলিশ। ওই দিন রাতে নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টমাস বিশ্বাস বাদী হয়ে সদর থানায় আরমানের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন । নড়াইল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সভায় ছাত্রলীগকে উদ্দেশ্য করে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্য ছাত্রমৈত্রী নেতা আরমান তার ফেসবুক অ্যাকাউন্টে বিকৃত করে ‘চোরদের আবার উপদেশ’ লিখে একটি পোস্ট দিয়েছে। আরমানের এ ধরণের বিকৃত পোস্ট প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগকে হেয় করেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতা মুকুল। এদিকে অভিযুক্ত আরমান সিকদার ও তার পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কোনো পোস্ট করেননি তিনি। আরমানের অ্যাকাউন্ট হ্যাক করে কে বা কারা এ ধরনের পোস্ট করেছে বলে দাবি করেন তারা। তথ্য ও প্রযুক্তি মামলায় আরমানকে সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, তথ্য ও প্রযুক্তি মামলায় আরমানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে ছাত্রমৈত্রীর সভাপতি গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*