শিরোনাম

নড়াইলে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

নড়াইলে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমান

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে গাঁজাসহ ১ জনকে ১ হাজার টাকা জরিমান করেছে নড়াইল ভ্রাম্যমান আদালত। দুপুরে নড়াইল মুচিরপুল নামক স্থানে সেলিমের সেনিটারির দোকানে ভ্রাম্যমান আদালত শ্রী নৃপেন সরকার, পিতা- মৃত মুকুন্দ সরকার, হিজেলডাঙ্গা কে ১হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকশ দল। রাত ৮টার দিকে নড়াইল সদর উপজেলাধীন তুলারামপুর এলাকা থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম শাহ আলম (২৫)। তুলারামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত শাহ আলম দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সাথে জড়িত ছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে এসআই নয়ন পাটোয়ারীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটকের পর শাহ আলমকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের বিচারক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এনডিসি খালিদ তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। এদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহ আলমের আটকের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, শাহ আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মাদকের করাল গ্রাসে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। সেই সাথে তারা ডিবি পুলিশকেও ধন্যবাদ জানান।

basic-bank

Be the first to comment on "নড়াইলে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*