শিরোনাম

নড়াইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১১ ফেব্রুয়ারী

নড়াইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১১ ফেব্রুয়ারী

নিউজ ডেস্ক :নড়াইল সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড: ফজলুর রহমান জিন্নাহ ও সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন। অন্যান্য সদস্যরা হলেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মনোনীত প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিমুর রহমান মিনা, জেলা কমান্ডারের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল হালিম। যাচাই-বাছাই কমিটির এক মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১১ ফেব্রুয়ারী"

Leave a comment

Your email address will not be published.


*