শিরোনাম

নড়াইলে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১॥ শিশুসহ আহত ৪

নড়াইলে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১॥ শিশুসহ আহত ৪

নড়াইল প্রতিনিধি॥ নড়াইল জেলার সদর উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গায় ঘোড়দৌড়ের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মুন্না শেখ (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় দুই শিশুসহ মেলায় আগত চারজন আহত হয়। নিহত মুন্না নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের কাসেম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইলের হাড়িডাঙ্গায় ঘোড়াদৌড়ের মেলায় গ্যাসের সাহায্যে বেলুন ফোলানোর সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়। নড়াইলের নোয়াগ্রামের আয়ুব শেখের ছেলে সাইফুল শেখ (২১) কালিয়া পৌর এলাকার রামনগরের খলিল শেখের ছেলে সোহেল শেখ (২৮) নড়াগাতি থানার কলাবাড়িয়া রওশন (৬) ও লোহাগড়ার মিলন (৯) আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথিমধ্যে বেলুনবিক্রেতা মুন্না মারা যান। নড়াইলের কালিয়া থানার এসআই শিমুল কুমার দাশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১॥ শিশুসহ আহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*