শিরোনাম

নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি বিশ্ব ইজতেমা

নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক : নড়াইলে শুরু হয়েছে তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমা। শহরের মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে এই ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। আগামি শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। তিনদিন ব্যাপি এই ইজতেমায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২ লক্ষ মুসল্লি জমায়েত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
জানা যায়, লাখো মুসল্লির এ মিলনমেলাকে আরো বেশি নিরাপত্তার চাদরে মুড়ে দিতে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম কড়া নজরদারির ব্যবস্থা করেছেন। নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য সহকারি পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান ও নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সার্বিকভাবে সহযোগিতা করছেন।
নড়াইল জেলাসহ অন্তত ২০টি জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন মুসল্লীরা। শুধু দেশের ভিতরে নয় দেশের বাইরে থেকেও মুসল্লিরা আসতে শুরু করেছে।
১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই ইস্তেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন দেশবরেণ্য আলেমগণ। মুসল্লীদের জন্য পৌরসভা থেকে চার শতাধিক পানির লাইন ও পাঁচ শতাধিক অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে। বাইরে থেকে আসা মুসল্লিদের জন্য এখানে অস্থায়ী শতাধিক দোকান নিয়ে বসেছে স্থানীয়রা।
এসকল দোকানে মাছ, মুরগী, ডিম, ডালসহ বিভিন্ন প্রকার খারাব সমগ্রি পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে অস্থায়ী মেডিকেল টিম। নড়াইলে এই প্রথম মুসলামানদের এ রকম একটি ধর্মীয় অনুষ্ঠান শুরু হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাকে জোরদারী করন প্রক্রিয়ায় মুসল্লি ও এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি বিশ্ব ইজতেমা"

Leave a comment

Your email address will not be published.


*