শিরোনাম

নড়াইলে স্পর্শ বাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে স্পর্শ বাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

নড়াইল জেলা প্রতিনিধি: আজ ১৬ ই ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ দিনেই বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। মহান বিজয় দিবসের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর ‘স্পর্শ বাংলা’ নামের একটি অনলাইন পত্রিকার সূচনা হয়। হাটি-হাটি পা-পা করে ১টি বছর পার করে ফেলেছে ‘স্পর্শ বাংলা’। অন্যায়ের সাথে আপোষহীন এ অনলাইন পত্রিকার কার্যক্রম এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। নেই কোন বাঁধা, নেই কোন সংশয়- এই মন্ত্রে উজ্জীবীত একঝাঁক তরুণ কলম সৈনিক ‘স্পর্শ বাংলা’র কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছে। জানা যায় সারাদেশের ন্যয় নড়াইলেও কেক কাটার মধ্য দিয়ে ‘স্পর্শ বাংলা’র বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। ‘র্স্পশ বাংলা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের পালিত কন্যা ‘নীহার বালা’। ‘স্পর্শ বাংলা’র নড়াইল জেলা প্রতিনিধির উদ্যোগে ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় নীহার বালার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হিমেল মোল্যার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ সোনার বাংলা’র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর শেখ, ডেইলি নড়াইল ২৪ এর ভ্রাম্যমান প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ ওবাইদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। অনলাইন সংবাদপত্রের বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শেষে নীহার বালার জীবনযাত্রা সম্পর্কে তাঁর নিকট থেকে গণমাধ্যমকর্মীরা একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকারে বলেন, তিনি বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। অর্থাভাবে তাঁর চিকিৎসা বন্ধ হবার উপক্রম। তাছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে টিনের চালা দেওয়া একটি ঝুপড়ি ঘরে থাকতে তার অনেক কষ্ট হচ্ছে। সরকারি অনুদান পান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নামমাত্র সরকারি সহায়তা দিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। তিনি আরও বলেন, কয়েক মাস আগে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সুলতান উৎসবে যোগদান করতে এসে নীহার বালার নিজ বাড়িতে দাঁড়িয়ে তাঁকে কথা দিয়েছিলেন যে, তাঁর জন্য সরকারি অর্থায়নে একটি বাড়ি করে দেওয়া হবে। কিন্তু তার কোন অগ্রগতিও নাই। দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে নীহার বালা কান্না বিজড়িত কন্ঠে ‘স্পর্শ বাংলা’র মাধ্যমে তাঁর এ সমস্যা জর্জরিত জীবনের কাহিনী তুলে ধরে জীবনের শেষ পর্যায়ে এসে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে স্পর্শ বাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত"

Leave a comment

Your email address will not be published.


*