শিরোনাম

নড়াইলে হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের কমিটি গঠন

নড়াইলে হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে হোমিওপ্যাথি চিকিৎসক এ্যাসোসিয়েশন স্বাধিনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নড়াইল হোমিওপ্যথিক কলেজের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হোমিও চিকিৎসক এনামুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমিও চিকিৎসক হুমায়ুন কবীর তপন, আশোক কুমার রায়, আল ইমরান, রফিকুল ইসলাম প্রমূখ। সভা শেষে হোমিও চিকিৎসক এনামুল হককে সভাপতি এবং আশোক কুমার রায়কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলার অর্ধশতাধিক হোমিও চিকিৎসক ও বিভিন্ন গনমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*