নড়াইল প্রতিনিধি: ইজিবাইক শ্রমিকদের সাথে বিরোধের জেরে ধরে নড়াইল-কালিয়া সড়কের যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ইজিবাইক শ্রমিকরা। সোমবার বেলা ১১ টার দিকে নড়াইল-কালিয়া সড়কের গোপালপুর-দিঘলিয়া এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। ইজবাইক বহুমুখি সমবায় সমিতি নড়াইল-কালিয়া সড়কের সভাপতি ওহিদ মৃধা ও সাধারন সম্পাদক ইসমাইল সিকদার অভিযোগ, নড়ালই-কালিয়া সড়কে ইজিবাইক চলাচলে বাস মালিক সমিতির লোকজন তাদের বাঁধা দেয় এমনকি যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে নামিয়ে দেয়। বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে বিষয়টি জানিয়েও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান ইজিবাইক শ্রমিকদের সাথে বিরোধের জেরে ধরে নড়াইল-কালিয়া সড়কের যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ইজিবাইক শ্রমিকরা। সোমবার বেলা ১১ টার দিকে নড়াইল-কালিয়া শ্রমিকরা সড়ক অবরোধ করে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ
নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ
Be the first to comment on "নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ"