নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড: সোহরাব হোসেন বিশ্বাস শপথ গ্রহণ করায় সংবর্ধনা দিয়েছে নড়াইলবাসি। শপথ গ্রহন শেষে এলাকায় এসে শোভাযাত্রা সহকারে তিনি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তখন আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে নড়াইল জেলার অদুরে টলারাম পুরে এসে পৌছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নিয়ে আসেন। এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তাঁকে স্বাগত জানায়।
নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা
নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা
Be the first to comment on "নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা"