নিউজ ডেস্ক : পথে-পথে ভোগান্তি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঢাকার মানুষ। সকাল থেকেই দেশের গুরুত্বপূর্ণ প্রায় সবকটি মহাসড়কে যানজট লেগেই আছেই। কোথাও কোথাও পরিবহন চলাচলে ধীরগতি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা, মীর্জাপুর সহ আশপাশের ২০ কিলোমিটারের বেশি রাস্তায় যানজট লেগেই আছে। পুলিশ বলছে, অতিরিক্ত গাড়ির চাপ, সড়ক দুর্ঘটনাই যানজটের মূল কারণ। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা, কাঁচপুর সহ একাধিক পয়েন্টে যানজটের খবর পাওয়া গেছে। ঢাকা-সিলেট মহাসড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। অগ্রিম টিকেট নেয়া যাত্রীরা কাল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। সকালে দুই ঘন্টা পরে ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনটি দুই ঘন্টা বিলম্বে আসায় ছাড়তেও দেড়ি হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম দিনেই বিলম্বে ছেড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। প্রবল স্রোতে ফেরীঘাট ভেঙে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া সহ মাওয়া ঘাটের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে শত-শত পণ্যবাহি ও যাত্রীবাহি পরিবহন পারাপারের আশায় দাঁড়িয়ে আছে।
পথে-পথে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

Be the first to comment on "পথে-পথে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ"