নিউজ ডেস্ক : সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবতীতে নাকি থাকছেন অদিতি রাও হায়দারি। তবে ছবি থেকে বাদ যাচ্ছেন না দীপিকা পাড়ুকোন। তিনি পদ্মাবতীর ভূমিকাতেই থাকছেন। অদিতি থাকছেন অন্য একটি চরিত্রে।
ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে অদিতি রাও হায়দারিকে। নির্মাতারা এনিয়ে অদিতির সঙ্গে কথাও বলেছেন। আলাউদ্দিন খিলজির বেগম কমলা দেবীর ভূমিকায় দেখা যাবে অদিতিকে। শোনা গেছে, চরিত্রটির জন্য চারজন অভিনেত্রীকে মনোনীত করা হয়েছিল। তাঁদের মধ্যে থেকে অদিতিকে চূড়ান্ত করা হয়েছে।
১২৯৭ সালে গুজরাট আক্রমণ করেন আলাউদ্দিন খিলজি। ভাই উলুগ খান ও জেনারেল নুসরত খানের নেতৃত্বে সেনাবাহিনি গিয়ছিল গুজরাতে। তাঁদের উদ্দেশ্য ছিল গুজরাত হয় এবং সোমনাথ মূর্তি ধ্বংস করা। নাহরওয়ালা থেকে রাজা রাই করণ সিংহাসনচ্যুত হওয়ার পর রাজ্যের সমস্ত ধনদৌলত খিলজির রাজকোষে জমা হয়। তখন থেকে সুলতানের হারেমে জায়গা হয় রাজা রাই করণের স্ত্রী কমলা দেবীর। পরে তাঁর প্রেমে পড়েন সুলতান। তাঁকে বিয়ে করেন। কমলা দেবী সুলতানের সেরা বেগমের স্থানাভিষিক্তা হন। ভারতের ইতিহাসে এটিই প্রথম হিন্দু-মুসলিম বিবাহ।
এরপর ১৩০৩ সালে মেবার আক্রমণ করেন খিলজি। রতন সিং তখন ছিলেন মেবারের রানা। তাঁর রানি ছিলেন পদ্মাবতী। তিনি ছিলেন ডাকসাইটে সুন্দরী। তাঁর রূপের খ্যাতি ছিল ভারতজোড়া। মেবার জয় করার পর খিলজি পদ্মাবতীকে তাঁর হারেমে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু জওহর ব্রত পান করেন পদ্মাবতী। আগুনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনিই ছিলেন ভারতের প্রথম রমণী যিনি জওহর ব্রত পালন করেন।
এই কাহিনিই সেলুলয়েডে তুলে আনছেন সঞ্জয় লীলা বনশালি। আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর। শোনা যাচ্ছিল, চিত্রনাট্যে নিজেদের চরিত্র নিয়ে নাকি দুই নায়কের মধ্যে সমস্যা চলছিল। তবে এখন তা মিটে গেছে। রণবীর ছবির কাজ শুরুও করে দিয়েছেন।

Be the first to comment on "পদ্মাবতীতে অদিতি!"