শিরোনাম

‘পদ্মাবতী’ নিয়ে রণবীর-শহীদ দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : পদ্মাবতী ছবিতে শহীদ কাপুরকে নেওয়ার ব্যাপারে এমনিতেই আপত্তি ছিল রণবীর সিংহের। প্রথমে ঠিক ছিল, গল্প অনুযায়ী রণবীর করবেন আলাউদ্দিন খিলজির চরিত্রটি। দীপিকা পাড়ুকোন হবেন রানি পদ্মিনী। কিন্তু পরে পরিচালক সঞ্জয় ঠিক করেন, গল্পটা সাজাবেন অন্যভাবে। তখনই পদ্মিনীর স্বামী রাজা রতনসেনের চরিত্রে শহীদের দরকার পড়ে। এবং স্ক্রিপ্ট পাল্টে যাওয়ার পর রণবীরের চরিত্রটিই ভিলেন হয়ে দাঁড়ায়! আর শহীদের ভূমিকা হয়ে যায় গুরুত্বপূর্ণ। এটাই মেনে নিতে পারেননি রণবীর।

এজন্য রণবীর পরিচালককে বলেছিলেন, শহীদের চরিত্রটিকে কেটে ছেঁটে গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিতে! কিন্তু রাজি হননি সঞ্জয়। কারণ শহীদ ছবিতে কাজ করতে রাজিই হয়েছিলেন তার ভূমিকার জোরে। তাছাড়া রণবীরের তুলনায় শহীদ সিনিয়রও। রণবীরের আরও রাগের কারণ, দীপিকা নিজেও একটু বেশি উচ্ছ্বসিত ছিলেন ছবিতে শহীদের বিপরীতে অভিনয় করার ব্যাপারে। সেটাও রণবীরের মনোমাল্যিনের অন্যতম কারণ! হাজার হোক, গার্লফ্রেন্ড বলে কথা!

সেই কারণে দীপিকা-রণবীরের সম্পর্কে সমস্যাও শুরু হয়। যেখান থেকে দু’জনের ব্রেক-আপ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। শহীদ আর রণবীরের দ্বন্দ্বের কারণে এখন যদি ফিল্মের কাজের ক্ষতি হয়, তো মুশকিলে পড়বেন সঞ্জয়ই। তাই তিনি প্রায়ই রণবীর-শহীদকে বাড়িতে ডিনারে ডাকছেন একসঙ্গে, যদিও তাতে ফল এখনও কিছুই হচ্ছে না!

 

basic-bank

Be the first to comment on "‘পদ্মাবতী’ নিয়ে রণবীর-শহীদ দ্বন্দ্ব"

Leave a comment

Your email address will not be published.


*