শিরোনাম

পরবর্তী মেয়াদের জন্যও লড়বেন মেরকেল

নিউজ ডেস্ক : চতুর্থ মেয়াদের জন্য জার্মান চ্যান্সেলর পদে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, দেশের ৫৫ শতাংশ মানুষ চায় মেরকেল চতুর্থ মেয়াদেও চ্যান্সেলর নির্বাচিত হন।

আগামী ২০১৭ সালে দেশটির চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রবিবার মেরকেলের দলের এক সিনিয়র নেতা নরবার্ট রোয়েটজেন গণমাধ্যমকে বিষয়টি জানান। ৬২ বছর বয়সী এই রাজনীতিক গত তিন মেয়াদে ১১ বছর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বে রয়েছেন গত ১৬ বছর ধরে।

basic-bank

Be the first to comment on "পরবর্তী মেয়াদের জন্যও লড়বেন মেরকেল"

Leave a comment

Your email address will not be published.


*