শিরোনাম

পরবর্তী ম্যাচে অপরিবর্তিত থাকছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফরে একের পর এক ব্যর্থতা সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর প্রত্যাশা ছিল টি২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর।

তবে এই প্রত্যয় নিয়ে মাঠে নামলেও আশানুযায়ী ফল পায়নি টাইগাররা। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচেও হারই জুটেছে বাংলাদেশের ভাগ্যে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের ওই দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় মাউন্ট মাউঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচে মাশরাফির নেতৃত্বে অপরিবর্তিত দলই নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারলেও ওই দলের উপরই আস্থা ধরে রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামানো হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

basic-bank

Be the first to comment on "পরবর্তী ম্যাচে অপরিবর্তিত থাকছে বাংলাদেশ দল"

Leave a comment

Your email address will not be published.


*