শিরোনাম

পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে শীর্ষে রাখতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে পরমাণু অস্ত্র মজুদে যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকার আশা প্রকাশ করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশা প্রকাশ করেন। ক্ষমতায় বসার পর পরমাণু অস্ত্র নিয়ে এটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মন্তব্য।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি কোনো দেশের কাছেই পরমাণু অস্ত্র না থাকত তবে খুবই ভালো হতো। কিন্তু তা যেহেতু হয়নি তাই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র মজুদের ক্ষমতায় সবার চেয়ে এগিয়ে থাকতে হবে, যুক্তরাষ্ট্রের মিত্র হলেও তাদের চেয়ে শীর্ষে থাকতে হবে। তিনি দাবি করেন, পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। ইউএস নন পার্টিসান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এর হিসাবে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সংখ্যা ৬ হাজার ৮ শ এবং রাশিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা ৭ হাজার। পরমাণু অস্ত্রবিরোধী গ্রুপগুলো ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। পরমাণু অস্ত্রবিরোধী একটি গ্রুপ বলেছে ট্রাম্পের মন্ত্যব্য শুনে মনে হচ্ছে পরমাণু অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে তার জ্ঞান খুবই কম। স্নায়ুযুদ্ধের ইতিহাস থেকে আমরা জানতে পারি অস্ত্র প্রতিযোগিতায় চূড়ান্তভাবে কেউ বিজয়ী হতে পারে না।
সূত্র : বিবিসি ও সিএনএন

basic-bank

Be the first to comment on "পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে শীর্ষে রাখতে চান ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*