শিরোনাম

পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিনেত্রীর

নিউজ ডেস্ক : শুটিং স্পটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ তুললেন এক অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, একটি বাংলা সিনেমার শুটিংয়ের সময়ই তাঁকে যৌন হয়রানি করেন বাংলা ছবির ওই পরিচালক৷ তাঁর বিরু‌দ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী৷ যদিও ঘটনার তিন বছর পেরিয়ে যাওয়ার পর ওই অভিনেত্রী কেন অভিযোগ দায়ের করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশও।

পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করে মধ্য কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি সংস্থা৷ সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পরিচালকের৷ ওই বাংলা ছবিতে সুযোগ পান ওই অভিনেত্রী৷ তাঁর অভিযোগ, সিনেমার শুটিং নিয়ে আলোচনার জন্য তাঁকে রফি আহমেদ কিদোয়াই রোডের ওই অফিসে ডেকে পাঠান পরিচালক৷ সেখানে তাঁর শ্লীলতাহানি করেন তিনি৷
অভিনেত্রীর দাবি, তিনি আপত্তি করেও কোনো লাভ হয়নি৷ তাঁর সঙ্গে সিনেমার বিষয়ে চুক্তি হওয়ার ফলে তিনি বেরিয়েও আসতে পারেননি৷ ২০১৩ সালে জুনের পর থেকে শুটিং শুরু হয়৷ আগস্ট পর্যন্ত চলে শুটিং৷ ছবিটির আউটডোর শুটিং ছিল পুরুলিয়ায়৷ অভিনেত্রীর অভিযোগ, আউটডোরেই তাঁকে যৌন হয়রানি ও তাঁর শ্লীলতাহানি করেন ওই পরিচালক৷ এই বিষয়ে মঙ্গলবার ওই অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিনেত্রীর"

Leave a comment

Your email address will not be published.


*