শিরোনাম

পলাতকদের গ্রেপ্তারে আমাদের কোনও দায়িত্ব নেই: রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক : একাত্তরে শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে রাজাকার বাহিনীর সদস‌্য মৌলভী ইদ্রিস আলী সরদারকে মৃত‌্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের রায়ে বলেন, প্রসিকিউশনের আনা চার অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে আসামি ইদ্রিস আলী সরদারের সাজা কার্যকর করতে হবে। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, তারা এই রায়ে সন্তুষ্ট। ট্রাইব্যুনাল পলাতক ইদ্রিসকে গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নির্দেশও দিয়েছেন।

এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন হওয়া ও চলমান মামলাগুলোর মধ্যে দেড় শতাধিক পলাতক আসামি থাকার বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, দেশবাসীর পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমিও এই দাবি জানাতে চাই।

আপনারা এ কথা আমাদের জিজ্ঞেস না করে তাদের (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) জিজ্ঞেস করুন পলাতকদের বিষয়ে তারা কী ব্যবস্থা নিয়েছেন। পলাতক আসামিদের বিষয়ে প্রসিকিউশনের কি কোনোই দায় নেই প্রশ্নে তিনি বলেন, প্রসিকিউশন বা তদন্ত সংস্থার যেহেতু আসামি গ্রেপ্তারের ক্ষমতা নেই সেহেতু এখানে আমাদের কোনও দায় নেই।

basic-bank

Be the first to comment on "পলাতকদের গ্রেপ্তারে আমাদের কোনও দায়িত্ব নেই: রাষ্ট্রপক্ষ"

Leave a comment

Your email address will not be published.


*