শিরোনাম

পশতুন মেয়েদের যৌনদাসী করে রেখেছে পাকিস্তানি সেনারা!

নিউজ ডেস্ক : পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন পশতুন নেতা ওমর দাউদ খট্টক। তার বক্তব্য, পশতুন সম্প্রদায়ের নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করছে পাকিস্তানি সেনারা। ওমরের অভিযোগ, সোয়াত ও ওয়াজিরিস্তান অঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় সেখানকার কয়েক শ মেয়েকে জোর করে তুলে নিয়ে আসে পাকিস্তানি সেনারা। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ওমরের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেই মেয়েদের ওপর যৌন নিগ্রহ চালিয়ে যাচ্ছে তারা। তবে একবার নয়, বেশ কয়েকবার ওই অঞ্চল থেকে অল্পবয়সী মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছে বলে তার অভিযোগ। শুধু তাই নয়, ওমরের অভিযোগ, শুধুমাত্র নিজেদের বাসনা চরিতার্থ করার জন্যই যে এই মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছে তা নয়, এদের দিয়ে যৌন ব্যবসা করে সেখান থেকে অর্থ উপার্জন করছে পাকিস্তানি সেনারা।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুললোতে পশতুন সম্প্রদায়ের বাস। এরা আসলে পাঠান বা আফগানদেরই বংশধর।
সূত্র : এবেলা

basic-bank

Be the first to comment on "পশতুন মেয়েদের যৌনদাসী করে রেখেছে পাকিস্তানি সেনারা!"

Leave a comment

Your email address will not be published.


*