শিরোনাম

পাঁচিল ঘেরা শহর মঙ্গলে

নিউজ ডেস্ক : প্রাচীর ঘেরা শহর ছিল মঙ্গল গ্রহে। সম্প্রতি উঠেছে এমনই দাবি।

মহাকাশযান মার্স রিকনসায়েন্স অরবিটারের তোলা ছবি দিয়ে বানানো একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ইউটিউবে আপলোড করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বড় বড় গোলাকৃতি অঞ্চল ঘেরা রয়েছে পাঁচিলের মতো গঠন দিয়ে। নাসা’র মার্স রিকনসায়েন্স অরবিটার ২০০৫ সালে মঙ্গল-পৃষ্ঠে পানির অস্তিত্ব খুঁজতে পৃথিবী থেকে যাত্রা শুরু করে। কিন্তু পানির খোঁজের পাশাপাশি এই ধ্বংসাবশেষগুলির সঙ্গে দক্ষিণ আফ্রিকার পুরনো জনপদগুলির প্রচুর মিল রয়েছে। কেউ আবার বলছেন, নব্যপ্রস্তর যুগের সভ্যতার জনপদের সঙ্গে মিল রয়েছে আকৃতিগুলির। উল্কাপাতের ফলে এমন গঠন তৈরি হওয়ার একটা সম্ভানার কথা আলোচনায় উঠে এসেছিল। কিন্তু তাতে এমন নিখুঁত গোল আকৃতি সৃষ্টি হওয়া সম্ভব নয় বলেও মনে করছেন অনেকে। তবে কি সত্যিই মঙ্গলগ্রহে এক সময় জনবসতি ছিল?‌ উত্তর সময়ই দেবে। ‌ সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "পাঁচিল ঘেরা শহর মঙ্গলে"

Leave a comment

Your email address will not be published.


*