শিরোনাম

পাকিস্তানকে ভারত বানানোর আহ্বান শিব সেনা প্রধানের!

নিউজ ডেস্ক : ভারতের রাজনৈতিক দল শিব সেনা প্রধান উদ্ধভ ঠাকরে বলেছেন, পাকিস্তানকে ভারতে পরিণত করতে হবে। আর কাশ্মীর দখলের মাধ্যমে এ অভিযান শুরু করা উচিত। পাকিস্তান ভারতে রূপান্তর না হওয়া পর্যন্ত দেশটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যেতে হবে। মাত্র একবার লাইন অব কন্ট্রোলে হামলা চালিয়ে চুপ করে বসে থাকা যাবে না।

উদ্ধভ ঠাকরে বলেন, সম্প্রতি চালানো সার্জিক্যাল স্ট্রাইকটা পাকিস্তানের বিপক্ষে হামলার শুরু হতে পারে, শেষ নয়। সেনাবাহিনীর সঙ্গে পুরো দেশ আছে। হামলা চালিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দেয়ার সক্ষমতাও ভারতের আছে।

ভারতীয় সেনাবাহিনীকে এই ধরনের অভিযান চালানোর স্বাধীনতা দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান উদ্ধভ ঠাকরে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী এই গতিতে এগিয়ে যেতে থাকলে লাহোর, করাচিসহ পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদেও একদিন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হবে!

basic-bank

Be the first to comment on "পাকিস্তানকে ভারত বানানোর আহ্বান শিব সেনা প্রধানের!"

Leave a comment

Your email address will not be published.


*