নিউজ ডেস্ক : পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার দেশটির জিও টিভি এ তথ্য জানিয়েছে।
একই সঙ্গে লে. জেনারেল জুবায়ের মাহমুদ হায়াতকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
খুব শিগগিরই এই নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট জিএইচকিউ’র ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন লে. জেনারেল কামার জাভেদ।
রাহিল শরীফ সেনাপ্রধান হওয়ার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন। সেনাপ্রধান হিসেবেও তার স্থলাভিষিক্ত হচ্ছেন কামার জাভেদ।
পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ

Be the first to comment on "পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ"