শিরোনাম

পাকিস্তানে মুক্তি পাবে ‘‌নুর’

নিউজ ডেস্ক : একদিকে যখন পাকিস্তানে বন্ধ হতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‌জলি এলএলবি-২, ঠিক সেই সময়ে সোনাক্ষী সিনহা অভিনীত ‘‌নুর’‌ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। পাকিস্তানি লেখিকা শাবা ইমতিয়াজের বই ‘‌করাচি, ইউ আর কিলিং মি’‌ অবলম্বনে পরিচালক সুনীল সিপ্পির ‌ছবি ‘‌নুর’‌ সারা ভারত সহ পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে।

ছবির প্রযোজক ভূসন কুমার বলেন,‌ ‘‌হ্যাঁ, ছবিটি পাকিস্তানেও মুক্তি পাবে। ’‌ এই ছবিতে সাংবাদিক–লেখিকা নুরের জীবনযাত্রাকে বর্ণনা করা হয়েছে। পরিচালক সিপ্পি জানান, ‌শাবা ইমতিয়াজের বই থেকে শুধুমাত্র আইডিয়া নেওয়া হয়েছে। চরিত্রগুলিকে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে মেলানো হয়েছে। এছাড়া আর কোনও মিল খুজে পাওয়া যাবেনা।

ছবির মুখ্য ভূমিকায় অভিনীত সোনাক্ষী জানান, ‘‌এই ছবিতে অভিনয় করার পরই সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সাংবাদিকদের কাজ মোটেও খুব সহজ নয়। ‘‌নুর’‌ সেরকমই একজন সাংবাদিক। ’‌ ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে মুক্তি পাবে ‘‌নুর’"

Leave a comment

Your email address will not be published.


*