নিউজ ডেস্ক : ১৯৮৫ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ হারের মুখে পাকিস্তান। ক্রাইস্টচার্চে যেভাবে হেরেছে মিসবাহর দল তাতে অনেক প্রশ্নই উঠছে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। এমতাবস্থায় সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বললেন, পাকিস্তান জাতীয় দলে মানসম্মত অলরাউন্ডারের অভাব রয়েছে, যার অভাব ক্রাইস্টচার্চ টেস্টে গভীরভাবে অনুভূত হয়েছে।
বৃষ্টির কারণে টেস্টের আগে নিউজিল্যান্ডে পাকিস্তান দল কোন অনুশীলন ম্যাচ খেলতে পারেনি বলেও উল্লেখ করেন সাবেক এ ক্রিকেট গ্রেট।
স্থানীয় একটি নিউজ চ্যানেলকে ওয়াসিম আরো বলেন, সবুজ পিচে স্বাগতিক বোলারদের মোকাবেলা করতে না পারার জন্য এটাও একটা কারণ।
তিনি বলেন, “পাকিস্তান দলের স্বীকৃত কোন অলরাউন্ডারই স্বাগতিকদের মোকাবেলা করতে পারেনি। নিউজিল্যান্ড কন্ডিশন সব সময় সব দলের জন্যই কঠিন। তবে মান সম্মত অলরাউন্ডার থাকলে এমনভাবে পাকিস্তানকে হারতে হতো না।”
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে রোববার শেষ হওয়া প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয় মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান। বৃষ্টিও কারণে ম্যাচের প্রথম দিন কোন খেলা না হলেও স্বাগতিক দলের দুই নবাগত জীত রাভাল ও কলিন ডি গ্র্যান্ডহোমের নৈপুণ্য মাত্র আট শেসনেই পরাজয় মানতে হয় পাকিস্তনকে।
এ ম্যাচে নিউজিল্যান্ড দলের প্রশংসা করে আকরাম বলেন, “এটা অত্যন্ত পরিষ্কার বুঝা গেছে যে, পাকিস্তানকে মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি খুব ভাল ছিল।”

Be the first to comment on "পাকিস্তান দলে মানসম্মত অলরাউন্ডার নেই: ওয়াসিম আকরাম"