নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কায়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ভোর সোয় ৬টা থেকে নৌ-রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাড়ে ছয় শতাধিক যানবাহন নৌ-রুট পাড়ের অপেক্ষায় রয়েছে।

Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু"