নিউজ ডেস্ক : পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রী ভোগান্তি বেড়েই চলছে। ফেরিতে ওঠার জন্য নদীর দুই পাড়েই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শত শত যানবাহনকে। আজ রবিবার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
ঈদযাত্রা শুরু হওয়ায় বাড়তি গাড়ির চাপে পাটুরিয়া ও দৌলতদিয়ায় কয়েক কিলোমিটারব্যাপী যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।
ঘাট পারাপারে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগে নাজেহাল যাত্রীরা। ভোগান্তির কারণে দিশেহারা যাত্রীরা।

Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট"