শিরোনাম

পার্ল হারবার সফরের উদ্দেশ্যে হাওয়াইয়ে শিনজে অ্যাবে

নিউজ ডেস্ক : ঐতিহাসিক পার্ল হারবারে সফরের উদ্দেশ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের এই নৌ ঘাঁটিতে আক্রমণ করেছিল জাপান।

যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে জাপানের বিমান হামলায় এ সময় নিহত হয়েছিল ২৩০০ জন নৌ কর্মকর্তা-কর্মচারী। এই হামলার পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পরে যুক্তরাষ্ট্র।
সেই সঙ্গে নতুন দিকে মোড় নেয় যুদ্ধজয়ের ইতিহাস। এখনও পর্যন্ত ইতিহাসবিদদের ধারণ জাপান এ সময় পার্ল হারবারে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখত এবং হিটলারের জয় আরো সহজ হয়ে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা হিরোশিমা-নাগাসাকি অঞ্চল ভ্রমণ করেন। তারপরই জাপানের প্রধানমন্ত্রী পার্ল হারবারে আসার ঘোষণা দিয়েছিলেন। জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবার ভ্রমণ করছেন অ্যাবে।

basic-bank

Be the first to comment on "পার্ল হারবার সফরের উদ্দেশ্যে হাওয়াইয়ে শিনজে অ্যাবে"

Leave a comment

Your email address will not be published.


*