নিউজ ডেস্ক : সাভারে পারিবারিক কলহের জের ধরে এক পাষন্ড স্বামী ব্যটারির এসিড পানি দিয়ে তার স্ত্রীর গোপনাঙ্গ ঝলসে দিয়েছে। রবিবার সকালে পৌর এলাকার উত্তর জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকদিন ধরে গৃহবধু সেলিনা বেগম (৪০) এর সাথে তার স্বামী অটোরিক্সা চালক শফিকুল আলম বাবু’র পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে সকালে বাড়ির বাথরুমের ভিতরে একটি পাত্রের মধ্যে ব্যাটারির এসিডের পানি রেখে দেয় ওই বাবু। সেলিনা বাধরুমে গিয়ে পানি ব্যবহারের সময় পানিতে থাকা এসিডে ঝলসে যায় তার গোপনাঙ্গ ও একই সাথে বাম হাতের কব্জি পুড়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা সেখানে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেলিনা থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই গৃহবধুর ৩টি সন্তান রয়েছে। এ ঘটনার পর থেকে বাবু পলাতক রয়েছে। পুলিশ বলছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Be the first to comment on "পাষন্ড স্বামীর কান্ড!"