শিরোনাম

পায়ুপথে ১ কেজি সোনার বার, বিমানবন্দরে এক যাত্রী আটক

নিউজ ডেস্ক : এক কেজি ওজনের ১০টি সোনার বারসহ এক যাত্রী আটক হয়েছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে। তিনি পায়ুপথে লুকিয়ে ওই সোনার বারগুলো এনেছিলেন বলে জানা গেছে।

ওই যাত্রীর নাম ফজলুল হক। তিনি মঙ্গলবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান বলে জানান ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির। পরে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।

সহকারী কমিশনার জানান, বিমানবন্দরে ওই যাত্রীকে দেখে সন্দেহ হলে পরীক্ষা করে জানা যায়, তার রেকটামে ১০টি সোনার বার আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার সোনার ওজন ১ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

এর আগে গত ৫ জানুয়ারি একই কৌশলে আনা ১২০০ গ্রাম সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রী শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েন। গত বছর আটক এক ব‌্যক্তির রেকটাম থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

basic-bank

Be the first to comment on "পায়ুপথে ১ কেজি সোনার বার, বিমানবন্দরে এক যাত্রী আটক"

Leave a comment

Your email address will not be published.


*