শিরোনাম

পিএসএল : তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব-তামিম

নিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে পারফর্মেন্স করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বল হাতে সাকিব ১৪ রানে ১ উইকেট নেন। ব্যাট হাতে সাকিব ১৮ ও তামিম ১৬ রান করেন। আর নিজেদের ষষ্ঠ ম্যাচে সাকিব-তামিমের পেশোয়ার জালমি ৯ রানে হেরেছে করাচি কিংসের কাছে।

গত রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে পেশোয়ার জালমি। শোয়েব মালিকের ২৭ বলে অপরাজিত ৫১, বাবর আজমের ৩৮ বলে ৪৬ ও ইংল্যান্ডের রবি বোপারার ২০ বলে ৩০ রানের সুবাদে ৪ উইকেটে ১৭৪ রান করে করাচি। পেশোয়ারের ইফতিখার আহমেদ ৮ রানে ২ উইকেট নেন।

জবাবে ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেটরক্ষক কামরান আকমলের সাথে ৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ইনিংসের চতুর্থ ওভারের দু’জনই ফিরে গেলে চাপে পড়ে পেশোয়ার। সেই চাপ পরে আর কোন ব্যাটসম্যানই সামলাতে পারেননি। ফলে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে পেশোয়ারের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

কিন্তু সপ্তম উইকেটে ৩৯ বলে ৭০ রানের জুটি গড়ে দলকে দারুণভাবে খেলায় ফেরান অধিনায়ক ড্যারেন স্যামি ও শহিদ আফ্রিদি। তবে স্যামি ২৬ বলে ৩৪ ও আফ্রিদি ২৮ বলে ৫৪ রানে আউট হলে ১৬৫ রানে গুটিয়ে যায় পেশোয়ারের ইনিংস। আফ্রিদির ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা ছিল। তামিম ৩টি চারে ১১ বলে ১৬ এবং সাকিব ৩টি চারে ১৬ বলে ১৮ রান করেন।

basic-bank

Be the first to comment on "পিএসএল : তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব-তামিম"

Leave a comment

Your email address will not be published.


*