নিউজ ডেস্ক : বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার জানান, তিনি ব্যালন ডি’অর জেতার জন্য ফুটবল খেলেন না। আর তিনি যদি কখনোই এই পুরস্কারটি না জেতেন তাতেও তার কোন আফসোস থাকবে না। কারণ তিনি ভালোবেসে ফুটবল খেলেন।
২৪ বছর বয়সি নেইমার ২০১৬ ব্যালন ডি’অর প্রতিযোগিতাটিতে পঞ্চমস্থানে থেকে শেষ করেছেন। যেখানে তার সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে হটিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কারটি জিতে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
নেইমার নিজ দেশের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জয়টাকেই বড় করে দেখছেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন ব্যালন ডি’অর তাকে আচ্ছন্ন করে রাখেনি।
নেইমার একটি সাক্ষাতকারে বলেন, ‘আমি বার্সালোনায় খুব আনন্দে আছি। এই দল এবং এখানে জীবনধারা সত্যিই অসাধারণ। অবশ্যই ব্যালন ডি’অর জেতা আমার স্বপ্ন। তবে এটার জন্য আমি নিজেকে হত্যা করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমি সুখি থাকতে চাই এবং আমি সুখেই আছি বার্সেলোনায়। আর ব্যালন ডি’অর জিততে না পারাটা কোন সমস্যা নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ব্যালন ডি’অর জিততে ফুটবল খেলি না। আমি তৃপ্তি পেতে এটা খেলি। কারণ আমি ফুটবল ভালবাসি এবং তা খেলে যেতে চাই।’
নেইমার অবশ্য এরই মাঝে সতীর্থ মেসিকে প্রশংসা করে জানান, ব্যালন ডি’অর জেতাটা নিজের কাজের ফলস্বরূপ। আমাদের মধ্যে এটা শুধুমাত্র একজন ব্যক্তিই জিততে পারেন। আর মেসিই এটির জন্য সেরা।
পুরস্কারের জন্য নয়, ভালোবেসে খেলেন নেইমার

Be the first to comment on "পুরস্কারের জন্য নয়, ভালোবেসে খেলেন নেইমার"