নিউজ ডেস্ক : পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান, রাতে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন রাস্তায় ওই ট্রাকটিকে একটি রিকশাকে ধাক্কা দেয়।
এতে রিকশার দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Be the first to comment on "পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত ২"