নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব, চালিঘাট, বাহিরপাড়া ও শাহাবাজপুরসহ আশপাশের গ্রামের পাঁচ’শ অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সিআইডি ফরেনসিক (অপরাধ পশ্চিম জোন ) ডিআইজি শেখ নাজমুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় নড়াইল দি’সিটি ব্যাংকের হেড অফ পার্সোনাল (লোন) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাছিম বিল্লাহ সিজন এবং নড়াইল জেলা পরিষদ কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লবের যৌথ উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, কাশিপুর ইউপি সদস্য মো: ছলেমান শেখ, মো: অহেদ শেখ, সাদিয়ার রহমান, আলমগীর হোসেন, মোছা: মর্জিনা বেগম, শিয়রবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আশরাফ আলী, প্রবাসী মানবিক কল্যাণ গ্রুপের নড়াইল জেলা এ্যাডমিন কাজী ইমরান হোসেন, ও সমাজসেবক সাহেব আলী প্রমুখ।
এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, পরিবার প্রতি ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার ভোজ্য তেল, ১কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১কেজি চিনি, দু’শ গ্রাম গুড়া দুধ ও আধা কেজি লবন।
পুলিশ কর্মকর্তার ব্যবস্থাপনায় লোহাগড়ায় পাঁচ’শ পরিবার পেলো ‘ঈদ উপহার’
পুলিশ কর্মকর্তার ব্যবস্থাপনায় লোহাগড়ায় পাঁচ’শ পরিবার পেলো ‘ঈদ উপহার’
Be the first to comment on "পুলিশ কর্মকর্তার ব্যবস্থাপনায় লোহাগড়ায় পাঁচ’শ পরিবার পেলো ‘ঈদ উপহার’"