নিউজ ডেস্ক : স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজের হ্যাটট্রিকে গ্রুপের শীর্ষস্থানে থেকেই শেষ ষোলোতে উঠল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আগের ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করা ওয়েঙ্গারের শিষ্যরা এ দিন সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের অষ্টম মিনিটে সানচেজের কাছ থেকে বল পেয়ে পেরেজের দিকে বাড়ান গিবস। আর তা থেকে গোল করে দলকে লিড এনে দেন পেরেজ। এর ৮ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন পেরেজ। ওজিলের বাড়ানো বলে গিবসের শট বাসেল গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন পেরেজ। সানচেজের দিকে গিবসের বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৫৩ মিনিটে আলেক্স ওবি গোল করলে ৪-০ তে এগিয়ে যায় গানাররা। তবে শেষ দিকে ম্যাচের ৭৮ মিনিটে স্বাগতিকদের হয়ে ডুমবিয়া গোল করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

Be the first to comment on "পেরেজের হ্যাটট্রিকে বড় জয় পেল আর্সেনাল"