শিরোনাম

পেয়ারার সুবাসে জয়া

নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমানতালে কাজ করছেন ঢালিউড এবং টালিউডের ছবিতে। গেল বছর ওপারে তার অভিনীত ‘রাজাকাহিনি’ ছবিটি মুক্তির পর তিনি নতুন করে আলোচনায় আসেন।

এপারে চলতি বছর জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ মুক্তি পায়। সেখানেও প্রশংসিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি জয়া আহসান চুক্তিবদ্ধ হয়েছেন নতুন আরো একটি ছবিতে। নুরুল আলম আতিক পরিচালিত ছবিটির নাম ‘পেয়ারার সুবাস’। ছবিটি প্রযোজনা করছে আলফা-আই প্রডাকশন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু হবে। জয়া ছাড়াও ছবিতে অভিনয় করবেন তারিখ আনাম খান। বাকি শিল্পীদের নাম ঘোষণা হবে খুব শিগগির।

এদিকে নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতেও কাজ করছেন জয়া। সেটি নির্মাণাধীন। এছাড়া ওপারের আরো কয়েকটি ছবিতে একযোগে অভিনয় করছেন জয়া আহসান।

basic-bank

Be the first to comment on "পেয়ারার সুবাসে জয়া"

Leave a comment

Your email address will not be published.


*