শিরোনাম

পৌর মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু: অতিরিক্ত পুলিশ সুপার

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। শিমুলের জানাজা পূর্ব এক সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সেখানে যথাসময়ে উপস্থিত হয়েছিল।

ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন। মেয়রকে গুলি ছোড়তে তিনি বার বার নিষেধ করার পরও মেয়র গুলি ছোড়েন। অন্য কেউ গুলি করেনি। পুলিশের সামনেই শুধু মেয়র একাধিক গুলি করেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শিমুলের জানাজা পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, যা আমাদের সামনেই ঘটেছে। অপরাধী যত ক্ষমতাশালীই হোক, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।

এ ঘটনার পর মেয়রের বাড়ি থেকে ৪৩টি গুলি ও ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ
কর্মকর্তা।

মেয়র মিরুকে গ্রেপ্তারের জন্য গতকাল শুক্রবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে জানিয়ে আবুল হাসনাত বলেন, শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

basic-bank

Be the first to comment on "পৌর মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু: অতিরিক্ত পুলিশ সুপার"

Leave a comment

Your email address will not be published.


*