নিউজ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আতরখালী গ্রামের প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামে এক যুবকককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
সুজন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট দুপুর ১২টার দিকে মেয়েটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সুজন হাওলাদার ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা বাড়িতে ফিরে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান। আসামিপক্ষে সিরাজুল ইসলাম।

Be the first to comment on "প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন"