নিউজ ডেস্ক : ইউটিউবে রিলিজ হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নবাগতা বুবলি অভিনীত ছবি ‘বসগিরি’র প্রথম গান। ‘মন তোকে ছাড়া’ শিরোনামের মিউজিক ভিডিওটি গতকাল ২৮ আগস্ট পূর্বঘোষণা অনুযায়ী রিলিজ করা হয়। গানটি প্রকাশিত হওয়ার পর থেকে আজ সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬০,০০০ হিট পেয়েছে।
রবিউল ইসলাম জীবনের কথায় ‘মন তোকে ছাড়া’ গানটিতে সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ওপার বাংলার রজতাভ দত্ত ও মাজনুন মিজান। বাংলাদেশ ও থাইল্যান্ডের মনোরম লোকেশনে সিনেমার দৃশ্যধারণ হয়েছে।
এই ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলি। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই অনুযায়ী জোর প্রচার চালানো হচ্ছে। তবে প্রথম গানেই অল্প সময়ে এত পরিমাণ হিট দেখে সিনেমাটি নিয়ে প্রত্যাশা বেড়েছে প্রযোজক-নির্মাতা এবং অভিনয়শিল্পীদের।

Be the first to comment on "প্রথম গান রিলিজের পরই হিট শাকিব-বুবলির ‘বসগিরি’ (ভিডিওসহ)"