শিরোনাম

প্রদীপ চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত (তত্ত্বাবধায়ক পুরোহিত) প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত প্রদীপ কুমার চক্রবর্তীর পরলৌকিক জীবনের শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত রোববার রাতে প্রদীপ চক্রবর্তী ৬২ বছর বয়সে ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী এবং আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

basic-bank

Be the first to comment on "প্রদীপ চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*