নিউজ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট জালিয়াতির মামলায় সাবেক উপমন্ত্রী মোহাম্মদ আবদুল হাইকে আট সপ্তাহ জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল কবিরের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। গত বছরের ৯ নভেম্বর মতিঝিল থানায় আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, ১৯৮৪ সালে তৎকালীন ভিআইপি থেকে স্ত্রীর নামে পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ নেন। উক্ত প্লট বিক্রি করার পরও তা উল্লেখ না করে বনানীতে আরেকটি প্লট নেন নিজের নামে। এতে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ করেন। এই মামলায় হাইকোর্টে সমর্পণ করে জামিন চান আবদুল হাই। তার পক্ষে ব্যারিস্টার আমিনুল হক ও দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের জামিন দেয়।

Be the first to comment on "প্লট জালিয়াতি: জামিন পেলেন আবদুল হাই"