নিউজ ডেস্ক : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে দুই দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনায় মাহেন্দ্রচালকসহ আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মো. হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)। তারা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।
কানাইপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. নিজামুল ইসলাম জানান, ফরিদপুর থেকে কামারখালীগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিকবাহী মাহেন্দ্রকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
Be the first to comment on "ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ দিনমজুর নিহত"