নিউজ ডেস্ক: এসএসসি ও এইচএসসি ফলাফলে এখন থেকে জিপিএ’র পাশাপাশি প্রাপ্ত নম্বরও জানতে পারবে শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় এ কথা জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৮ আগস্ট প্রকাশ হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন স্ব-স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার নম্বরপত্রে শুধু বিষয়ভিত্তিক নম্বর দেয়া থাকলেও অনলাইনে একজন শিক্ষার্থী সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তাও আলাদাভাবে দেয়া হবে। অনলাইনে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীই নিজের এ নম্বর জানতে পারবে।
এর আগে গ্রেড পদ্ধতিতে ফল দেয়া শুরুর পর থেকেই নম্বর দেয়া বন্ধ করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।

Be the first to comment on "ফলাফলে জিপিএ’র পাশাপাশি নম্বরও জানবে শিক্ষার্থীরা"