শিরোনাম

ফাইনালে শ্রীলঙ্কার সাথে লড়বে বাংলাদেশ

নিউজ ডেস্ক : এএইচএফ কাপ হকির ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় শুরু হবে ফাইনাল।

টুর্নামেন্টের গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ কাল ৮-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও হংকংয়ের। কিন্তু ভারী বৃষ্টির কারণে কালকের সেমিফাইনাল স্থগিত করতে বাধ্য হয়েছিল আয়োজকেরা। ওই ম্যাচটিই আজ বাংলাদেশ সময় ভোর ছয়টায় শেষ হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ২-০ গোলে হারিয়েছে হংকংকে। ম্যাচের চার মিনিটে দামিথ বানদারা প্রথমে এগিয়ে নেন শ্রীলঙ্কাকে। ৬৬ মিনিটে জয় নিশ্চিত গোলটি করেছেন সাদারুবান প্রিয়ালঙ্কা।

আজ জিতলেই বাংলাদেশ টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। এর আগে বাংলাদেশ ২০০৮ সালে সিঙ্গাপুরে ও ২০১২ সালে থাইল্যান্ডের এএইচএফ কাপে হয়েছিল চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশ সরাসরি খেলবে আগামী বছরের এশিয়া কাপে।

basic-bank

Be the first to comment on "ফাইনালে শ্রীলঙ্কার সাথে লড়বে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*