নিউজ ডেস্ক : ফার্মগেটে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭০ জন পথচারীকে জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাদেরকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ফুটপাত ব্যবহার না করায় ৭০ জন পথচারীকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক গণউপদ্রপ সৃষ্টির দায়ে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক পশ্চিমের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা জানান, জনসেবায় ট্রাফিক পশ্চিম বিভাগ সব সময় বিশেষ ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করে থাকে। ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করাই আমাদের দায়িত্ব।

Be the first to comment on "ফার্মগেটে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭০ জন পথচারীকে জরিমানা"