শিরোনাম

ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে স্পিকারের শোক

নিউজ ডেস্ক : কিউবার বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, ফিদেল ক্যাস্ট্রো ছিলেন তাঁর দেশের জনগণের এক অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী জন নেতা। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের অন্যতম সমর্থক। জনগণের কল্যাণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
স্পিকার বলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাঁর এ বিখ্যাত উক্তি তাঁকে বাংলাদেশের জনগণের অন্তরে চিরস্থায়ী করে রেখেছে। তাঁর মৃত্যু বিশ্বের একজন বিপ্লবী নেতার মৃত্যু।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক শোকবার্তায় কিউবার বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইফ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

basic-bank

Be the first to comment on "ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে স্পিকারের শোক"

Leave a comment

Your email address will not be published.


*