নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। চলতি মাসে দুই ম্যাচ খেলেছে জাতীয় দল। ১টি হার, আরেকটি ড্র। তাই ফিফা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ও তার প্রভাব পড়েছে। গতকাল ঘোষিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে অবস্থান ১৮৫ নম্বরে।
অন্যদিকে প্রতিবেশী ভারত অবস্থান করছে ১৪৮ নম্বরে। প্রীতি ম্যাচে বাংলাদেশকে হারানো মালদ্বীপ ৯ ধাপ এগিয়ে ১৬৫ নম্বরে। ভুটানের অবস্থানেরও উন্নতি ঘটেছে। তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বর স্থানে ঠাঁই হয়েছে দেশটির।
সবার ওপরে রয়েছে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা, পরের অবস্থান বেলজিয়ামের। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তিনে। আর পাঁচ ধাপ এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে চারে। তিন ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে ১৩ নম্বরে অবস্থান করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

Be the first to comment on "ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ"